Read More

Slide 1 Title Here

Slide 1 Description Here
Read More

Slide 2 Title Here

Slide 2 Description Here
Read More

Slide 3 Title Here

Slide 3 Description Here
Read More

Slide 4 Title Here

Slide 4 Description Here
Read More

Slide 5 Title Here

Slide 5 Description Here

Friday, 17 November 2017

ইতিহাসের এই দিনে ১৮ই নভেম্বর

ইতিহাসের এই দিনে ১৮ই নভেম্বর  
১০৫৩ সালের এই দিনে অতীশ দীপঙ্করের মৃত্যু [অনুমিত]।
১৪৭৭ সালের এই দিনে উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
১৭২৭ সালের এই দিনে মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।
১৭৭৭ সালের এই দিনে জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশের মৃত্যু।
১৮২০ সালের এই দিনে মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।
১৮৩৯ সালের এই দিনে বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
১৮৪৩ সালের এই দিনে সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অতীশ দীপঙ্কর

১৮৫৭ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৬১ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক জন্মগ্রহন করেন।
১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার মৃত্যুবরণ করেন ।
১৮৮৭ সালের এই দিনে ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর জন্ম গ্রহণ করেন।
১৮৯৮ সালের এই দিনে প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম।
১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৯ সালের এই দিনে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
১৯১৮ সালের এই দিনে সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২২ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক মার্সেল প্রুস্ত মারা যান।
১৯২৬ সালের এই দিনে জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৩৬ সালের এই দিনে কবি জিয়া হায়দার জন্মগ্রহন করেন।
১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২০] জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টের মৃত্যু।
১৯৪৮ সালের এই দিনে ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৫২ সালের এই দিনে ফরাসী কবি পল এল্যুয়ার মৃত্যুবরণ করেন।
১৯৫৬ সালের এই দিনে মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬২ সালের এই দিনে কোয়ান্টাম থিওরির উদ্ভাবক বিজ্ঞানী নেইলস বোর মৃত্যুবরণ করেন।
১৯৬৩ সালের এই দিনে ডেনিশ ফুটবলার পিটার স্মাইকেল জন্মগ্রহন করেন ।
১৯৬৩ সালের এই দিনে কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৮১ সালের এই দিনে শিল্পী আনোয়ারুল হকের ইন্তেকাল।
১৯৯১ সালের এই দিনে চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাকের মৃত্যু।
১৯৯৯ সালের এই দিনে তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Read More

Thursday, 22 December 2016

ইতিহাসে ২৩শে ডিসেম্বর


Read More

Tuesday, 20 December 2016

ইতিহাসে ২১ ডিসেম্বর

১১৬৩ সালের এই দিনে হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে ।
১৩৭৫ সালের এই দিনে কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।
১৭৬২ সালের এই দিনে জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।
১৭৮৮ সালের এই দিনে হু তে সং ভিয়েতনামের রাজা হন।
১৮০৫ সালের এই দিনে ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহামের জন্ম।
১৮০৭ সালের এই দিনে ইংরেজ মানবতাবাদী জন নিউটনের মৃত্যু।
১৮২৬ সালের এই দিনে রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।
১৮৪৯ সালের এই দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।
১৮৫৪ সালের এই দিনে মরমী কবি হাছন রাজার জন্ম।
১৮৬২ সালের এই দিনে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।
১৮৬২ সালের এই দিনে সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।
১৮৭৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা , আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহন করেন।
১৮৯৮ সালের এই দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩ সালের এই দিনে সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯১৪ সালের এই দিনে সাহিত্যিক নবীনচন্দ্র দাসের মৃত্যু।
১৯১৭ সালের এই দিনে নোবেলজয়ী ১৯৭২ জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোলের জন্ম।
১৯১৮ সালের এই দিনে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইনের জন্ম।
১৯২৮ সালের এই দিনে লেখক অজয় রায়ের জন্ম।
১৯৫২  সালের এই দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৫৮ সালের এই দিনে দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ সালের এই দিনে মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল মৃত্যুবরণ করেন ।
১৯৬৪ সালের এই দিনে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ” চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব” দাখিল করেন ।
১৯৬৪ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়।
১৯৬৯ সালের এই দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৭৯ সালের এই দিনে সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিনের জন্ম।
১৯৮২ সালের এই দিনে প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুবের ইন্তেকাল।
১৯৮৮ সালের এই দিনে পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।
১৯৮৮ সালের এই দিনে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।
১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।
১৯৯১ সালের এই দিনে কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
১৯৯৩ সালের এই দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।

Read More

Saturday, 10 December 2016

ইতিহাসে ১১ই ডিসেম্বর

আজ আন্তর্জাতিক পাহাড় দিবস

৩৬১ সালের এই দিনে জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।
৯৬৯ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।
১৬০২ সালের এই দিনে অতর্কিত আক্রমন করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমন প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।
১৬১৮ সালের এই দিনে রাশিয়া ও পোল্যান্ড শন্তিচুক্তি করে।
১৬৮৭ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
১৬৮৮ সালের এই দিনে রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।
১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
১৮১০ সালের এই দিনে উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন।
১৮১৬ সালের এই দিনে ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮২৩ সালের এই দিনে ইংরেজী শিৰা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
১৮৪০ সালের এই দিনে জাপানের সম্রাট কোকাকুর মৃত্যু হয়।
১৮৪৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখের জন্ম।
১৮৫১ সালের এই দিনে স্ত্রী শিৰার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ সালের এই দিনে কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।
১৮৯৪ সালের এই দিনে সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।
১৯০১ সালের এই দিনে মার্কোনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।
১৯০৭ সালের এই দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
১৯১১ সালের এই দিনে নোবেলজয়ী মিশরীয় লেখক নগিব মাহফুজ জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।
১৯১৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৭০] রুশ লেখক আলেকজান্দার সোলঝেৎসিনের জন্ম।
১৯২২ সালের এই দিনে পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলিপ কুমার ওরফে ইউসুফ জন্মগ্রহণ করেন।
১৯২৪ সালের এই দিনে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম।
১৯২৭ সালের এই দিনে সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।
১৯২৮ সালের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান জন্মগ্রহন করেন।
১৯৩০ সালের এই দিনে ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।
১৯৩৫ সালের এই দিনে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহন করেন।
১৯৩৭ সালের এই দিনে দ্বিতীয় ইতালি-আবেসিনিয়া যুদ্ধ। ইতালির ‘লীগ অব ন্যাশনস’ ত্যাগ।
১৯৪১ সালের এই দিনে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারনে জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।
১৯৫৪ সালের এই দিনে জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।
১৯৫৮ সালের এই দিনে আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।
১৯৬৪ সালের এই দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।
১৯৬৯ সালের এই দিনে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ’র জন্ম।
১৯৭১ সালের এই দিনে প্রখ্যাত সাংবাদিক আ. ন. ম. গোলাম মোস্তফার মৃত্যু।
১৯৭৮ সালের এই দিনে নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ভিনসেন্ট ড্যু ভিগনাউডের মৃত্যু।
১৯৮০ সালের এই দিনে সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর মৃত্যু।
১৯৮১ সালের এই দিনে সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।
১৯৮২ সালের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায়ের মৃত্যু।
১৯৯১ সালের এই দিনে ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।
১৯৯৪ সালের এই দিনে প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।
১৯৯৭ সালের এই দিনে থেকে বিশ্বের দেশগুলো পরিবেশ সংরক্ষণ বিষয়ক কিয়োটো চুক্তিতে স্বাক্ষর শুরু করে।
২০০১ সালের এই দিনে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।
Read More

Friday, 9 December 2016

ইতিহাসের এই দিনে ১০ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস

১১৯৮ সালের এই দিনে আরব আন্দালুসীয় দার্শনিক ইবনে রুশদ মৃত্যুবরণ করেন ।
১৮০৪ সালের এই দিনে বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল গুস্তাকের জন্ম।
১৮১৫ সালের এই দিনে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক অ্যাডা লাভল্যাসের জন্ম।
১৮১৭ সালের এই দিনে মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
১৮৩০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন জন্মগ্রহণ করেন।
১৮৬৮ সালের এই দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
১৮৭০ সালের এই দিনে খ্যাতনামা ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম।
১৮৭৮ সালের এই দিনে খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলীর জন্ম।
১৮৮৪ সালের এই দিনে মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।
১৮৮৮  সালের এই দিনে ভারত উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকির জন্ম।
১৮৯১ সালের এই দিনে নোবেলজয়ী (১৯৬৬) সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকসের জন্ম।
১৮৯৬ সালের এই দিনে সুইডিস বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন।
১৮৯৮ সালের এই দিনে স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
১৯০১ সালের এই দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
১৯০২ সালের এই দিনে তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
১৯০৩ সালের এই দিনে ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
১৯০৬ সালের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।
১৯২৫ সালের এই দিনে সংগীত পরিচালক সমর দাসের জন্ম।
১৯৪৮ সালের এই দিনে পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস) জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।
১৯৬৩ সালের এই দিনে জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ সালের এই দিনে চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।
১৯৭১ সালের এই দিনে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।
১৯৮২ সালের এই দিনে ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।
১৯৮৮ সালের এই দিনে আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
১৯৮৯ সালের এই দিনে চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
১৯৯৫ সালের এই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।
১৯৯৮ সালের এই দিনে চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
২০০১ সালের এই দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এই দিনে ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।

Read More

Friday, 12 August 2016

ইতিহাসের এই দিনে -১৩ই আগস্ট

১৫৯৮ সালের এই দিনে ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷
১৬৪৫ সালের এই দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।
১৭৪০ সালের এই দিনে রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
১৭৮৪ সালের এই দিনে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
১৭৮৪ সালের এই দিনে ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।

১৮৪৮ সালের এই দিনে সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্তের জন্ম।
১৮৬৭ সালের এই দিনে শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগির জন্ম।
১৮৬৮ সালের এই দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।

১৮৮৮ সালের এই দিনে টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৮৮৯ সালের এই দিনে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
১৮৯৯ সালের এই দিনে এ্যাংলো মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচককের জন্ম।
১৯০২ সালের এই দিনে জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেলের জন্ম।
১৯১০ সালের এই দিনে সেবিকা প্রশিক্ষণ ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু।
১৯১২ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ার জন্ম।
১৯১৩ সালের এই দিনে জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেলের মৃত্যু।

১৯২৩ সালের এই দিনে মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯২৬ সালের এই দিনে কিউবার বিপ্লবী রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ত্রোর জন্ম।
১৯৪৬ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলসের মৃত্যু।
১৯৬০ সালের এই দিনে মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬১ সালের এই দিনে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ সালের এই দিনে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৭২ সালের এই দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
১৯৭৭ সালের এই দিনে নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু।
২০০০ সালের এই দিনে পাকিস্তানি পপসংগীত শিল্পী নাজিয়া হাসানের মৃত্যু।

Read More

Wednesday, 10 August 2016

ইতিহাসের এইদিনে ১১ আগস্ট

৬৮৩ সালের এই দিনে মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে ।
১৭৩৭ সালের এই দিনে ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনসের জন্ম।
১৭৮০ সালের এই দিনে বার্বাডোজে হারিকেন শুরু হয়।
১৮১০ সালের এই দিনে আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।
১৮৫৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২৯] ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমানের জন্ম।
১৮৮৮ সালের এই দিনে বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।
বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি

১৯০৮ সালের এই দিনে দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
১৯০৮ সালের এই দিনে রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেন জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালের এই দিনে রেডিওর বিপদবার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয় ।
১৯১১ সালের এই দিনে সাংবাদিক প্রেম ভাটিয়ার জন্ম।
১৯১৪ সালের এই দিনে জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।
১৯২২ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয় ।
১৯২৯ সালের এই দিনে ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
১৯২৯ সালের এই দিনে খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯২৯ সালের এই দিনে রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯৩৭ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী সালমা সোবহান এর জন্ম।
১৯৫২ সালের এই দিনে মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
১৯৫৫ সালের এই দিনে বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্ত এর মৃত্যু।
১৯৭০ সালের এই দিনে ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তো এর জন্ম।
১৯৭২ সালের এই দিনে নোবেজয়ী [১৯৫১] আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাবের মৃত্যু।
১৮৮৪ সালের এই দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
১৯৮৬ সালের এই দিনে এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
১৯৯৫ সালের এই দিনে মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্‌জো চার্চ এর মৃত্যু।
সাহিত্যিক হুমায়ুন আজাদ

২০০৪ সালের এই দিনে প্রথাবিরোধী সাহিত্যিক হুমায়ুন আজাদের মৃত্যু।
২০০৪ সালের এই দিনে পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহবান করা হয় ।
২০১২ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম এর মৃত্যু।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com