Read More

Slide 1 Title Here

Slide 1 Description Here
Read More

Slide 2 Title Here

Slide 2 Description Here
Read More

Slide 3 Title Here

Slide 3 Description Here
Read More

Slide 4 Title Here

Slide 4 Description Here
Read More

Slide 5 Title Here

Slide 5 Description Here

Thursday, 1 February 2018

ইতিহাসে আজকের দিনে ১লা ফেব্রুয়ারি

আজ   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯ মাঘ ১৪২৪। ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের এই দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো।
ঘটনাবলীঃ
১৭২৬ সালের এই দিনে হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে “মেয়র’স কোর্ট” স্থাপিত হয়।
১৭৮৫ সালের এই দিনে বাংলার গভর্নরের পদ থেকে ওয়ারেন হেস্টিং ইস্তফা দেন।
১৭৯৭ সালের এই দিনে ভারতের গভর্নর জেনারেল পদে লর্ড কর্নওয়ালিস শপথ গ্রহণ করেন।
১৮১৪ সালের এই দিনে ফ্রান্সের রুথেইর নামক স্থানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা ”রুথেইর যুদ্ধ” নামে পরিচিত।
১৮২৭ সালের এই দিনে কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১ সালের এই দিনে বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৮৩৬ সালের এই দিনে চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।
১৮৫৫ সালের এই দিনে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২ সালের এই দিনে বঙ্গীয় আইনসভার উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
১৮৬৫ সালের এই দিনে আমেরিকা যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ অধ্যাদেশে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন স্বাক্ষর করেন।
১৮৭১ সালের এই দিনে ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
১৮৮৪ সালের এই দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম প্রকাশিত হয়।
১৮৯৩ সালের এই দিনে টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া’র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন।
১৮৯৭ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।
১৯০৫ সালের এই দিনে বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯০৮ সালের এই দিনে পর্তুগালের রাজা ১ম কারলোস এবং তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত হন।
১৯১৮ সালের এই দিনে রাশিয়া গ্রিগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৯২০ সালের এই দিনে রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।
১৯২৪ সালের এই দিনে যুক্তরাজ্য সাবেক সোভিয়েট ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৪৬ সালের এই দিনে নরওয়ের নাগরিক ট্রিগভে হাভডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব নির্বাচিত হন।
এই দিনে বাংলার গভর্নরের পদ থেকে ওয়ারেন হেস্টিং ইস্তফা দেন
১৯৫৩ সালের এই দিনেকলকাতার আলিপুরে অবস্থিত ইম্পিরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্হাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯৫৮ সালের এই দিনে মিসর-সিরিয়াকে নিয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৬৫ সালের এই দিনে স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।
১৯৬৮ সালের এই দিনে কানাডার তিনটি সামরিক সংস্থা – দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে সেনেগাল স্বীকৃতি দেয়।
১৯৭৬ সালের এই দিনে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ সালের এই দিনে ১৫ বছর স্বেচ্ছানির্বাসনের পর প্যারিস থেকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
১৯৮৪ সালের এই দিনে নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বাংলাদেশের ১৪টি মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।
১৯৮৫ সালের এই দিনে কানপুরে পরপর ৩টি সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটার আজহার উদ্দিন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।
১৯৯৯ সালের এই দিনে ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান করা হয়।
২০০৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলম্বিয়া টেক্সাসের কাছে অবতরণের সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সাত জন নভোচারীর সবাই নিহত হন।
২০০৪ সালের এই দিনে পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত হন।

জন্মঃ
১৮৭৪ সালের এই দিনে অস্ট্রীয় কবি, নাট্যকার ও প্রাবন্ধিক হুগো ফন হফমানস্টাল জন্ম গ্রহণ করেন।
১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোবিন্দ চন্দ্র দেব, তিনি ছিলেন বাংলাদেশী বুদ্ধিজীবী।
১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শামসুল হক (আওয়ামী লীগ), তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী মুসলিম লীগ।
১৯২৩ সালের এই দিনে বাংলাদেশের কূটনীতিক হোসেন আলী জন্মগ্রহণ করেন।
১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি।
১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ, তিনি বাংলাদেশের সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি।
১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আতাউর রহমান খান খাদিম, তিনি ছিলেন বাংলাদেশী শিক্ষাবিদ।

মৃত্যুঃ
১৬৬৬ সালে এইদিনে মোগল সম্রাট শাজাহান মৃত্যুবরণ করেন করেন।
১৮৫১ সালের এই দিনে কবি শেলি পত্নী ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ রচয়িতা মেরি ওলস্টোন ক্র্যাফট শেলি মৃত্যুবরণ করেন।
১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যতীন্দ্রমোহন বাগচী, তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি।
১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্নার হাইজেনবার্গ, তিনি ছিলেন নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী।
১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পদ্মা দেবী, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।
১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিনটন জোসেফ ডেভিসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়িস্লায়া সায্ম্বরস্কা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ কবি।

Read More

Wednesday, 31 January 2018

ইতিহাসে ৩১ জানুয়ারি

৬৫৯ সালের এই দিনে খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত।
১৫৬১ সালের এই দিনে মোঘল সেনাপতি বৈরাম খাঁর ইন্তেকাল।
১৬০০ সালের এই দিনে ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
১৬০৬ সালের এই দিনে বৃটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো।
১৭৬৯ সালের এই দিনে ফরাসি নভোচারী আন্দ্রে-জ্যাকুয়াস গার্নেরিন জন্মগ্রহণ করেছিলেন।
১৮৫৭ সালের এই দিনে রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন।
১৯০২ সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত সুইডিশ কূটনীতিক ও পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের প্রবক্তা আলভা রাইমার মিরডালের জন্ম।
১৯০৪ সালের এই দিনে ফোকলোর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ মুহম্মদ মনসুর উদ্দীনের জন্ম।
১৯০৯ সালের এই দিনে আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।
১৯২১ সালের এই দিনে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্ম।
১৯৩৩ সালের এই দিনে ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদির মৃত্যু।
১৯৪৩ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।
১৯৪৪ সালের এই দিনে হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ সালের এই দিনে অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ এর জন্ম।
১৯৫০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন।
১৯৫২ সালের এই দিনে মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।
১৯৬৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে মৃত্যুবরণ করেন ।
১৯৬৮ সালের এই দিনে নাউরুর স্বাধীনতা লাভ।
১৯৭২ সালের এই দিনে নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুরের মুত্যু।
মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ
১৯৭২ সালের এই দিনে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ।
১৯৭৮ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্তা জন্মগ্রহন করেন।
১৯৭৯ সালের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী (রহ) পনের বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।
১৯৮৩ সালের এই দিনে নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়
১৯৯৯ সালের এই দিনে সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
১৯৯৯ সালের এই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর মৃত্যুবরণ করেন
Read More

Monday, 29 January 2018

ইতিহাসের এই দিনে ৩০ শে জানুয়ারি

১৬৪১ সালের এই দিনে মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজদের আত্মসমর্পণ ।
১৬৪৮ সালের এই দিনে মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ।
১৬৪৯ সালের এই দিনে কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৬৪৯ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ।
১৭৮৮ সালের এই দিনে রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্নের মত্যুবরণ।
১৮৪০ সালের এই দিনে চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
১৮৮২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট এর জন্ম।
১৮৮৯ সালের এই দিনে ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সীর আত্মহত্যা।
১৯০২ সালের এই দিনে চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর।
১৯১৭ সালের এই দিনে কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রের জন্ম।
১৯৩৩ সালের এই দিনে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
১৯৪৮ সালের এই দিনে ভারতের স্বাধীনতার প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) এক গোড়া হিন্দুর হাতে নিহত হন।
মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) এক গোড়া হিন্দুর হাতে নিহত হন
১৯৬৪ সালের এই দিনে র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ।
১৯৬৪ সালের এই দিনে দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল।
১৯৭২ সালের এই দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন
১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের ব্রিটিশ কমনওয়েলথ ত্যাগ।
১৯৭২ সালের এই দিনে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ।
১৯৭৫ সালের এই দিনে শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর মৃত্যু।
১৯৮০ সালের এই দিনে ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা এর জন্ম।
১৯৮২ সালের এই দিনে ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
১৯৯০ সালের এই দিনে চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
১৯৯৪ সালের এই দিনে পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
২০০০ সালের এই দিনে আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যুবরণ।
Read More

Sunday, 28 January 2018

ইতিহাসের এই দিনে ২৯ শে জানুয়ারি

১৫২৮ সালের এই দিনে মোগল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৫৯৫ সালের এই দিনে শেকসপিয়ারের 'রোমিও ও জুলিয়েট' প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৬১৩ সালের এই দিনে গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।
এই দিনে গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন

১৬৭৬ সালের এই দিনে রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস মৃত্যুবরণ করেন।
১৬৭৬ সালের এই দিনে দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭৮০ সালের এই দিনে জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
১৮২০ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ মৃত্যুবরণ করেন।
১৮২০ সালের এই দিনে সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৮৪৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি জন্মগ্রহন করেন ।
১৮৪৫ সালের এই দিনে এডগার পো-র 'র‌্যাভেন' প্রথম প্রকাশিত হয়।
১৮৪৮ সালের এই দিনে সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৬০ সালের এই দিনে রুশ লেখক ও নাট্যকার আন্তন চেখভ-এর জন্ম।
১৮৬১ সালের এই দিনে ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত।
১৮৬৬ সালের এই দিনে নোবেল বিজয়ী ফরাসী সাহিত্যিক রমাঁ রোঁলা জন্মগ্রহণ করেন।
১৮৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহন করেন
১৯১৬ সালের এই দিনে প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
১৯১৯ সালের এই দিনে ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯২৬ সালের এই দিনে নোবেল জয়ী পদার্থবিদ আবদুস সালাম জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালের এই দিনে কবি আলেকজান্ডার পুশকিনের মৃত্যু।
১৯৬৩ সালের এই দিনে মার্কিন কবি রবার্ট ফ্রস্ট মৃত্যুবরণ করেন।
১৯৭৬ সালের এই দিনে অচিন্ত্যকুমার সেনগুপ্ত পরলোকগমন করেন।
১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
১৯৯২ সালের এই দিনে ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ সালের এই দিনে ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়।
১৯৯৬ সালের এই দিনে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
২০০১ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে ।
২০১১ সালের এই দিনে অপশক্তির বিরুদ্ধে অকুতোভয় কলম যোদ্ধা সাংবাদিক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
Read More

ইতিহাসের এই দিনে ২৮ শে জানুয়ারি

৮১৪ সালের এই দিনে ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন মৃত্যুবরণ করেন।
১৫৪৭ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী মৃত্যুবরণ করেন
১৫৫৬ সালের এই দিনে মোঘল সম্রাট হুমায়ুন পরলোকগমন করেন।
১৭৮২ সালের এই দিনে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর (মীর নিসার আলী) জন্মগ্রহণ করেন।
১৮৩১ সালের এই দিনে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৬৫ সালের এই দিনে ভারতের বিপ্লবী লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন।
১৮৭১ সালে জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।
১৮৮২ সালে কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।
১৮৮২ সালের এই দিনে মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালের এই দিনে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।
১৯১৫ সালের এই দিনে কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৯৩২ সালের এই দিনে জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৯ সালের এই দিনে নোবেল বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস মৃত্যুবরণ করেন।
১৯৪৫ সালের এই দিনে তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত পরলোকগমন করেন।
১৯৮৪ সালের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান ইন্তেকাল করেন।
মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার 
১৯৮৬ সালের এই দিনে মার্কিন নভোখেয়াযান চ্যালেঞ্জার বিধ্বস্ত হলে সাত জন ক্রুর সবাই মৃত্যুবরণ করেন।
২০১০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।
Read More

Thursday, 25 January 2018

ইতিহাসের এই দিনে ২৬ শে জানুয়ারি

১৫৩১ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
১৮২৩ খ্রিস্টাব্দের এই দিনে বসন্তের টিকা আবিষ্কারক ইংরেজ চিকিৎসক এ্যাডওয়ার্ড জেনার-এর মৃত্যু।
১৮৪১ খ্রিস্টাব্দের এই দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে রুমানীয় নেতা নিকালোই চসেস্কুর জন্ম।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।
১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।
১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে তালিবাবাদে বাংলাদেশের ভ‚-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

Read More

Friday, 17 November 2017

ইতিহাসের এই দিনে ১৮ই নভেম্বর

ইতিহাসের এই দিনে ১৮ই নভেম্বর  
১০৫৩ সালের এই দিনে অতীশ দীপঙ্করের মৃত্যু [অনুমিত]।
১৪৭৭ সালের এই দিনে উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
১৭২৭ সালের এই দিনে মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।
১৭৭৭ সালের এই দিনে জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশের মৃত্যু।
১৮২০ সালের এই দিনে মার্কিন নৌ ক্যাপ্টেন নাথানিয়েন পালমান এন্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেন।
১৮৩৯ সালের এই দিনে বিদেশী উপনিবেশবাদীদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের দ্বিতীয় দফা প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।
১৮৪৩ সালের এই দিনে সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
অতীশ দীপঙ্কর

১৮৫৭ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৬১ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক জন্মগ্রহন করেন।
১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার মৃত্যুবরণ করেন ।
১৮৮৭ সালের এই দিনে ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর জন্ম গ্রহণ করেন।
১৮৯৮ সালের এই দিনে প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম।
১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৯ সালের এই দিনে আমেরিকা দুটি যুদ্ধজাহাজ পাঠায় নিকারাগুয়ায়।
১৯১৮ সালের এই দিনে সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২২ সালের এই দিনে ফরাসী ঔপন্যাসিক মার্সেল প্রুস্ত মারা যান।
১৯২৬ সালের এই দিনে জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৩৬ সালের এই দিনে কবি জিয়া হায়দার জন্মগ্রহন করেন।
১৯৪১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২০] জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টের মৃত্যু।
১৯৪৮ সালের এই দিনে ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৫২ সালের এই দিনে ফরাসী কবি পল এল্যুয়ার মৃত্যুবরণ করেন।
১৯৫৬ সালের এই দিনে মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬২ সালের এই দিনে কোয়ান্টাম থিওরির উদ্ভাবক বিজ্ঞানী নেইলস বোর মৃত্যুবরণ করেন।
১৯৬৩ সালের এই দিনে ডেনিশ ফুটবলার পিটার স্মাইকেল জন্মগ্রহন করেন ।
১৯৬৩ সালের এই দিনে কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৮১ সালের এই দিনে শিল্পী আনোয়ারুল হকের ইন্তেকাল।
১৯৯১ সালের এই দিনে চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাকের মৃত্যু।
১৯৯৯ সালের এই দিনে তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com