Read More

Slide 1 Title Here

Slide 1 Description Here
Read More

Slide 2 Title Here

Slide 2 Description Here
Read More

Slide 3 Title Here

Slide 3 Description Here
Read More

Slide 4 Title Here

Slide 4 Description Here
Read More

Slide 5 Title Here

Slide 5 Description Here

Friday, 16 February 2018

ইতিহাসের এই দিনে – ১৬ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস
কোন বিশেষ দিবস নেই।
ঘটনাবলী

  • ১৭০৪ সালের এই দিনে অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
  • ১৮০৮ সালের এই দিনে ফরাসিরা স্পেন দখল করে।
  • ১৮৭৩ সালের এই দিনে স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৯৩০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
    গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে পপুলার ফ্রন্টের বিজয়ের মাধ্যমে স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা লাভ করে।
  • ১৯৪৬ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
  • ১৯৫৯ সালের এই দিনে কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
  • ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে সিঙ্গাপুর স্বীকৃতি দান করে।
  • ১৯৭৪ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
  • ১৯৮৬ সালের এই দিনে পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।

জন্ম

  • ১৪৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ মেলাঞ্চথন, তিনি ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক।
  • ১৮১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি উইলসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল ও রাজনীতিবিদ।
  • ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট হায়েকেল, তিনি ছিলেন জার্মান জীববিজ্ঞানী ও দার্শনিক।
  • ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি অ্যাডাম্‌স, তিনি ছিলেন একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
  • ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অক্টেভ মিরব, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক, লেখক ও নাট্যকার।
  • ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদুল্লাহ কায়সার, তিনি ছিলেন বাঙালি লেখক ও বুদ্ধিজীবি।
  • ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজিয়া খান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
  • ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীলুফার ইয়াসমীন, তিনি ছিলেন বাংলাদেশী কণ্ঠশিল্পী।
  • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ম্যকইয়েরয়, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
  • ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেবেতো, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথেরিন অ্যাস্ট্রিড স্যালোম ক্যাথি ফ্রিম্যান, তিনি অস্ট্রেলিয়ান স্প্রিন্টার।
  • ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিলসন পেরেইরা নেভেস, তিনি ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

  • ১৩৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন পঞ্চম পালাইওলগস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
  • ১৮৩৪ সালের এই দিনে লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ফাউরে, তিনি ছিলেন ফরাসি বণিক ও রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
  • ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিওসুয়ে কার্দুচ্চি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ইতালীয় কবি ও শিক্ষক।
  • ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরডিনান্ড বুইসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অধ্যাপক ও রাজনীতিবিদ।
  • ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেঘনাদ সাহা, তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
  • ১৯৮১ সালের এই দিনে সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন ইন্তেকাল করেন।
  • ১৯৮২ সালের এই দিনে শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক ইন্তেকাল করেন।
  • ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
  • ১৯৮৯ সালের এই দিনে নাট্যকার নূরুল মোমেন ইন্তেকাল করেন।
  • ১৯৯২ সালের এই দিনে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
  • ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লীলা কেডরভা, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী ও গায়ক।
  • ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার ওয়িন্টেরবটোটম, ইংল্যান্ড ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিন লেসসের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লেসলি গোর, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
Read More

Wednesday, 14 February 2018

ইতিহাসের এই দিনে – ১৫ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস
কোন বিশেষ দিবস নেই।
ঘটনাবলী
  • ৫৯০ সালের এই দিনে দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
  • ৭০৬ সালের এই দিনে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
  • ১১১৩ সালের এই দিনে পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।
  • ১৭৬৪ সালের এই দিনে স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৮২ সালের এই দিনে ফরাসী এবং ব্রিটিশদের মধ্যে ভারতীয় উপকূলে নৌযুদ্ধ শুরু হয়।
  • ১৭৯৮ সালের এই দিনে ফ্রান্সের রোম দখলের পর রোমান প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৮০৪ সালের এই দিনে সার্বী‌য় বিপ্লব শুরু হয়।
  • ১৮০৮ সালের এই দিনে রাশিয়া পুরোপুরি ফিনল্যান্ড দখল করে নেয়।
  • ১৮৩৫ সালের এই দিনে আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহিত হয়।
  • ১৮৬২ সালের এই দিনে আমেরিকার গৃহযুদ্ধে জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।
  • ১৮৭৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।
  • ১৮৮২ সালের এই দিনে হিমায়িত মাংসের প্রথম চালান নিউজিল্যান্ড থেকে ব্রিটেনে পাঠানো হয়।
  • ১৮৯৮ সালের এই দিনে কিউবার হাভানা পোতাশ্রয়ে মাইন দিয়ে মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে দেয়া হয় এতে ২৬০ নাবিকের প্রাণহানি ঘটে।
  • ১৯২৩ সালের এই দিনে গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
  • ১৯৩৭ সালের এই দিনে এথেন্সে বলকান আঁতাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • ১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে, জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।
  • ১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহরুল হক পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন।
  • ১৯৭১ সালের এই দিনে আটশো বছরের ঐতিহ্য ভেঙে ব্রিটেনে দশমিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তিত হয়।
  • ১৯৭৪ সালের এই দিনে পররাষ্ট্রমন্ত্রীর ইরাকের রাজধানী বাগদাদের পথে যাত্রা। ইরাকি পরিদর্শক দলের সঙ্গে বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৭৬ সালের এই দিনে গণভোটে কিউবার সংবিধান গৃহিত হয়।
  • ১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের মুসলিম মুজাহিদদের প্রবল প্রতিরোধের মুখে দখলদার সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে।
  • ১৯৯৫ সালের এই দিনে তাইওয়ানের তাইচুংয়ে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জন নিহত হন।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশে বহুল আলোচিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ক’দিন পরই তৎকালীন বিএনপি সরকারের বিদায় ঘটে।
  • ১৯৯৯ সালের এই দিনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেপ্তার হন।

জন্ম

  • ১৫৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ ও দার্শনিক যিনি বৈজ্ঞানিক বিপ্লবের সাথে বেশ নিগূঢ়ভাবে সম্পৃক্ত।
  • ১৭১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চদশ লুইস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)
  • ১৭৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি বেন্থাম, তিনি ছিলেন ইংরেজ আইনজ্ঞ ও দার্শনিক।
  • ১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান বি. এন্থনি, তিনি ছিলেন আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)
  • ১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্টার হ্যারিসন সিনিয়র, তিনি ছিলেন আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)
  • ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র, তিনি ছিলেন পুরাতত্ত্ববিদ, ঐতিহাসিক ও প্রাবন্ধিক।
  • ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিহউ রুট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
  • ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড নর্থ হোয়াইডহেড, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)
  • ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্ল এদুয়ার গিয়্যোম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
  • ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যান্স ভন ইউলার-চেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস রসায়নবিদ।
  • ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্ট শেকলটন, তিনি ছিলেন আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)
  • ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেজার রমেরো, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম, তিনি ছিলেন একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
  • ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাধা কৃষ চৌধুরী, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসবিদ ও লেখক (মৃত্যু ১৯৮৫)
  • ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান ব্রাউনমিলার, তিনি মার্কিন সাংবাদিক, লেখিকা, ও একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
  • ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হামজা হাজ, তিনি ছিলেন ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
  • ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন সিমুর, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, প্রযোজক, গয়না ও ডিজাইনার।
  • ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমিস্লাভ নিকলক, তিনি সার্বীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেসমন্ড লিও হেইন্স, তিনি ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার ও কোচ।
  • ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইলো ডুকানভিক, তিনি মন্টেনেগ্রান রাজনীতিবিদ ও ২৯ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরুমা, তিনি দক্ষিণ কোরিয়ার পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালেরি বজিনোভ, তিনি বুলগেরিয় ফুটবলার।

মৃত্যু

  • ০৭০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওন্টিওস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
  • ০৭০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় টাইবেরিয়াস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
  • ১১৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ পোপ দ্বিতীয় লুসিয়াস।
  • ১৮৪২ সালে এই দিনে মৃত্যুবরণ আলফ্রেড মেনজিস, তিনি ছিলেন স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী (জন্ম ১৭৫৪)।
  • ১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল গ্লিনকা, তিনি ছিলেন রাশিয়ান সুরকার।
  • ১৮৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মির্জা আসাদুল্লাহ খান গালিব, তিনি ছিলেন ভারতীয় বৃটিশ ঔপনেবিশক আমলের ভারত উপমহাদেশের চিরায়ত উর্দু ও ফার্সি কবি।
  • ১৯২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেরবেরট হেনরি আসকুইট্‌, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ সুভদ্রা কুমারি চৌহান, তিনি ছিলেন ভারতীয় কবি (জন্ম ১৯০৪)
  • ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
  • ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইথেল মেরমান, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ফিলিপ্‌স ফাইনম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি ওয়ে কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
  • ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ হাওয়ার্ড‌ কে. স্মিথ, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অভিনেতা (জন্ম ১৯১৪)।
Read More

Wednesday, 7 February 2018

ইতিহাসে আজকের দিনে ৭ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস

কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

১৩৫৭ সালের এই দিনে  ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয় ।
১৭৯২ সালের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮৫৬ সালের এই দিনে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ সালের এই দিনে ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪ সালের এই দিনে মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে ।
১৯৯১ সালের এই দিনে পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ সালের এই দিনে অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।
অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি 

জন্ম

১৭০০ সালের এই দিনে ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্ম।
১৮১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ডিকেন্স, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
১৮৩৭ সালের এই দিনে ‘অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।
১৮৭০ সালের এই দিনে অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন।
১৮৭১ সালের এই দিনে আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।
১৮৮৫সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিনক্লেয়ার লুইস, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৯০৪ সালের এই দিনে চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট রিডলি, তিনি একজন বিজ্ঞান লেখক।
১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশ্‌টন কুচার, তিনি একজন মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৮৯৪ সালের এই দিনে বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি গ্রাহাম, তিনি ছিলেন মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৯ সালের এই দিনে সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৮২ সালের এই দিনে বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।
১৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অনিল মুখার্জি, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও রাজনীতিবিদ।
১৯৯৯ সালের এই দিনে জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন ।
২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেরল্ড ক্যাট্‌জ, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড অস্টিন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
Read More

Monday, 5 February 2018

ইতিহাসে আজকের দিনে ৬ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস

কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

১৭৮৮ সালের এই দিনে ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষনা করা হয়।
১৮৪০ সালের এই দিনে ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যাণ্ডের আত্মপ্রকাশ ঘটে।
১৯১৮ সালের এই দিনে ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
বিপ্লবী বীণা দাস
১৯৫৮ সালের এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরন করেন।
১৯৬৬ সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ সালের এই দিনে কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭ সালের এই দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে “দেশিকোত্তম” সম্মানে ভূষিত হন।
১৯৯৮ সালের এই দিনে ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্টএর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নাম করন করা হয়।

জন্ম

১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম প্যারি মারফি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার।
১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেব রুথ, তিনি ছিলেন মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমিন্‌তোরে ফান্‌ফানি, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোনাল্ড রিগ্যান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
১৯২৯ সালের এই দিনে ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক জন্ম গ্রহণ করেন।
১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব মার্লে, তিনি জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার।
এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব মার্লে
১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রাড হগ, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৩ সালের এই দিনে এস. শ্রীসান্থ (পুরো নাম: শান্তাকুমারন শ্রীসান্থ), ভারতীয় ক্রিকেটার এর জন্ম।
১৯৮৬ সালের এই দিনে ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার এর জন্ম।
১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর মানোন, তিনি মেক্সিকান ফুটবলার।

মৃত্যু

১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, তিনি ছিলেন ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।
১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।
১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি ছিলেন বাঙালি বিজ্ঞানী।
১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নলিনীকান্ত ভট্টশালী, তিনি ছিলেন বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ।
১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ঋত্বিক ঘটক, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সালভাদর লুরিয়া, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান জীববিজ্ঞানী।
২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান জীববিজ্ঞানী।
Read More

Sunday, 4 February 2018

ইতিহাসে আজকের দিনে ৫ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস:

কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী:

১৬৪৯ সালের এই দিনে প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৬৭৯ সালের এই দিনে জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
১৭৮২ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ সালের এই দিনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ সালের এই দিনে টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহিশুরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কম্পানি গঠিত হয়।
১৮১৮ সালের এই দিনে চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
১৮৩১ সালে এই দিনে প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ সালের এই দিনে ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ সালের এই দিনে গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯২৩  সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
১৯৩৪ সালের এই দিনে ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৭ সালের এই দিনে চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
১৯৫৮ সালের এই দিনে নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন।
১৯৭৪ সালের এই দিনে জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ সালে এই দিনে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।
গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়

জন্ম:

১৭৯৯ সালের এই দিনে ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্ম গ্রহণ করেন।
১৮৪০ সালের এই দিনে টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্ম গ্রহণ করেন।
১৮৬৬ সালের এই দিনে স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্ম গ্রহণ করেন।
১৮৯৪ সালের এই দিনে বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্ম গ্রহণ করেন।
১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান লয়েড হজকিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট হফষ্টাটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড সেলব্য, তিনি আমেরিকান অভিনেতা।
১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্নত রামপলইনং, তিনি একজন ইংরেজি অভিনেত্রী।
১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অভিষেক বচ্চন, তিনি ভারতীয় চিত্রনায়ক।
১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস তেভেজ্‌, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি পর্তুগীজ ফুটবলার।

মৃত্যু:

১৬০৮ সালের এই দিনে জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেনতর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, তিনি ছিলেন বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১ সালের এই দিনে বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৮৮৮ সালের এই দিনে ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ মৃত্যুবরণ করেন।
১৯২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী ও বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ সালের এই দিনে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি।
১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ অর্ধেন্দু সেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াসসিলয় ও লেওনটিফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ।
২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রায়ান জাককুস, তিনি ছিলেন ইংরেজ লেখক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিরকা রেকলা, তিনি ছিলেন ফিনিশ কবি।
Read More

ইতিহাসে আজকের দিনে ৪ঠা ফেব্রুয়ারি

বিশেষ দিবস:
বিশ্ব ক্যান্সার দিবস।
ঘটনাবলী:
১৬২৮ সালের এই দিনে সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৭৮৩ সালের এই দিনে ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৭৮৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।
১৭৮৯ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
১৭৯২ সালের এই দিনে যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।
Add caption
১৭৯৭ সালের এই দিনে ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৮৯৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।
১৯০৪ সালের এই দিনে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
১৯১৫ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।
১৯২২ সালের এই দিনে বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার “স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস”-এর দ্বারোদ্‌ঘাটন করেন।
১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।
১৯৪৮ সালের এই দিনে দ্বীপ দেশ শ্রীলংকা বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়।
১৯৪৯ সালের এই দিনে নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করে।
১৯৭২ সালের এই দিনে ব্রিটেনসহ দশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
১৯৯৫ সালের এই দিনে গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।
১৯৯৭ সালের এই দিনে ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।
১৯৯৮ সালের এই দিনে আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।
২০০৪ সালের এই দিনে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক যাত্রা শুরু করে।
জন্ম
১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
১৯১৮ সালের এই দিনে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লতফি জাদেহ, তিনি ছিলেন ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজল শাহাবুদ্দীন, তিনি বাংলাদেশের প্রখ্যাত কবি।
১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাও শিংশিয়ান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার।
১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান ডেভিড জোসেফসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন টম্পসন, তিনি কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব।
১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রয়েস শ্রক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরান কাস্টিলো, তিনি মেক্সিকান অভিনেত্রী ও গায়ক।
১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড লোগান, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি একজন বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মনমোহন বসু, তিনি ছিলেন বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক।
১৯১৬ সালের এই দিনে তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।
১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অঁরি-লুই বর্গসাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি দার্শনিক ও অধ্যাপক।
১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবেয়ার কামু, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার।
১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরভিন শ্রোডিঙার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টি এস এলিয়ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ইংরেজ কবি, নাট্যকার ও সমালোচক।
১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস), তিনি ছিলেন বাঙালি পদার্থবিদ।
১৯৭৫ সালের এই দিনে যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মৈত্রেয়ী দেবী, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সানাউল হক, তিনি ছিলেন একজন বাঙালি কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ।
১৯৯৭ সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আজিজুর রহমান মল্লিক ইন্তেকাল করেন।
১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবি ঘোষ, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরট জনকে, তিনি ছিলেন অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও লেখক।
২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি ফওলের, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টনি লিপ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
Read More

Friday, 2 February 2018

ইতিহাসে আজকের দিনে ৩রা ফেব্রুয়ারি

বিশেষ দিবস:

কোন বিশেষ দিবস নেই।
ঘটনাবলী:
১৮৩০ সালের এই দিনে লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ সালের এই দিনে লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯১৩ সালের এই দিনে বুলগেরিয়া-তুরস্ক  যুদ্ধ শুরু হয়।
১৯১৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯১৯ সালের এই দিনে লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯২৫ সালের এই দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।
১৯২৭ সালের এই দিনে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৮ সালের এই দিনে সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।
১৯৩০ সালের এই দিনে ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩১ সালের এই দিনে নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত হন।
১৯৩৪ সালে এই দিনে ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ সালের এই দিনে মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।
১৯৬৬ সালের এই দিনে সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
এই দিনে সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৬৯ সালের এই দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।
১৯৭৯ সালের এই দিনে শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরো তীব্রতর হয়ে উঠে।
১৯৮৯ সালের এই দিনে প্যারাগুয়েতে সামরিক অভ্যত্থান ঘটে।
১৯৯৬ সালের এই দিনে চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।
১৯৯৭ সালের এই দিনে ভয়াবহ এক অগ্নিকান্ডে কলকাতা বইমেলা ভস্মীভূত হয়।
জন্ম
১৮০৯ সালের এই দিনে জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্মগ্রহণ করেছিলেন।
১৮৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিডনি লানির, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও কবি।
১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রভাতকুমার মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি কথাসাহিত্যিক।
১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নন্দলাল বসু, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঊর্মিলা দেবী, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা।
১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল থেওদর দ্রেয়ের, তিনি ছিলেন ডেনিশ পরিচা।
১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দরিস স্পীড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।
১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস কালাব্র, তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান চাপদেভিলা, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিয়ম ইয়েউং, তিনি হংকং গায়িকা ও অভিনেত্রী।
১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলিসা রেয়েস, তিনি আমেরিকান অভিনেত্রী।
মৃত্যু
১৪৬৮ সালের এই দিনে মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গ মৃত্যুবরণ করেন।
১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উড্রো উইল্‌সন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভবানীপ্রসাদ ভট্টাচার্য, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী (ফাঁসি হয়েছিল)।
১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিদ ফিল্ড, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
১৯৬৯ সালের এই দিনে মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত হন।
১৯৭৬ সালের এই দিনে বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষে মৃত্যুবরণ করেন।
১৯৭৭ সালের এই দিনে রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেসন রাইজ, তিনি আমেরিকান অভিনেতা।
২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেন গায্‌যারা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অস্কার গনযালেয, তিনি ছিলেন মেক্সিকান মুষ্টিযোদ্ধা।
Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

Popular Posts

Categories

Powered by Blogger.

My Blog List

tt

Comments System

BTemplates.com

Blogroll

About

Copyright © ইতিহাসের এই দিনে | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com